বিয়ানীবাজারে ট্রাক চাপায় নিহত ৪

বিয়ানীবাজারে ট্রাক চাপায় চার অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ইউনিয়নের কাপাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সিলেটমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। একজনকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে নেয়ার পথে রাস্তায়ই তিনি মারা যান। নিহতদের একজনের নাম সাব্বির ও আরেকজনের নাম দুলাল বলে জানা গেছে। তাদের দুইজনের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী জানান, নিহত দুইজনের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় অন্য দুজনের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
Share on Google Plus

About dpordp

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment