পাবনার চাটমোহর উপজেলার মুথরাপুর ক্যাথলিক চার্চের এক নৈশপ্রহরীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তার নাম গিলবার্ট কস্তা (৬৫) । তিনি চাটমোহরের লাউতিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে লাউতিয়া গ্রামের তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাত তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরী তাদের বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে চার্চের অন্যরা এগিয়ে এসে গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন চাটমোহরের লাউতিয়া গ্রামের রাজিব (১৮), পিতা আবদুল, মুরাদ (১৮), পিতা আনজিল ও ফরিদ (১৮), পিতা লালচান। লাউতিয়া চার্চের ফাদার উত্তম জানান, এলাকার বখাটে ছেলেদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্ববিরোধের জেরে নৈশপ্রহরীর ওপর হামলা হতে পারে।

0 comments:
Post a Comment